০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এমআরইউ নির্বাচনে তরুণ শক্তির উত্থান- প্রচার সম্পাদক ইসমাইল হোসেন

মাল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)-এর ২০২৬ সালের নির্বাচন ঘিরে সাংবাদিক সমাজে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।

এই নির্বাচনে প্রচার সম্পাদক হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তরুণ সাংবাদিক মো. ইসমাইল হোসেন। ১২৮ ভোট পেয়ে তিনি শুধু প্রচার সম্পাদকই নন, একই সঙ্গে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হয়ে সংগঠনে নিজের দৃঢ় অবস্থান জানান দিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ বায়েজিদ পেয়েছেন ৪৯ ভোট।

‎রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মিসবাহ উদ্দিন, যিনি পেয়েছেন ১৩৫ ভোট।

‎নবনির্বাচিত প্রচার সম্পাদক ইসমাইল হোসেন সাংবাদিক সমাজে তার সক্রিয় ভূমিকা, সংগঠনিক দক্ষতা ও যোগাযোগ সক্ষমতার জন্য পরিচিত। এমআরইউর কার্যক্রম দেশব্যাপী আরও গতিশীলভাবে তুলে ধরা এবং সদস্যদের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির ইসলাম ও ইসলাম উদ্দিন তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম রাতুল। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী পদে নির্বাচিতদের সমন্বয়ে এমআরইউকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের অধিকার আদায়ে কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

এমআরইউ নির্বাচনে তরুণ শক্তির উত্থান- প্রচার সম্পাদক ইসমাইল হোসেন

Update Time : ১২:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫