
বাগেরহাটের চিতলমারী উপজেলার কাটিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ঘেরে থাকা সবজি গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ লুৎফর মোল্লা (৪০)।
গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) রাত আনুমানিক সাতটার দিকে। অভিযুক্ত ব্যক্তি একই উপজেলার
কটিপাড়া গ্রামের মোঃ হাসেম আলী সরদারের ছেলে বিল্লাল সরদার (৪৫)।
লুৎফর মোল্লা অভিযোগ করে বলেন, আমি নগদ জমায় ১৪ কাঠা জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করি। বিল্লাল সরদারের সঙ্গে জমির মূল মলিকের আগে থেকেই শত্রুতা চলে আসছে। সেই জের ধরে বৃহস্পতিবার রাতে সে আমার ঘেরে ঢুকে পাড়ের সব সবজি গাছ কেটে ফেলে দেয়। এতে আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়।
পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ দেখতে পান লুৎফর মোল্লা। এ সময় প্রতিবেশী বাবু মোল্লা (২৩) ও শুভ মোল্লা (১৫)সহ আরও কয়েকজন বিষয়টি প্রত্যক্ষ করেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিল্লাল সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো গাছ কাটিনি।
এ ঘটনায় চিতলমারী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন লুৎফর মোল্লা।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মিসেস রোকেয়া খনম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের ক্ষতির পরিমাণ ও ঘটনার সত্যতা যাচাইয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন ।
স্থানীয় কৃষকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। আদিখালী গ্রামের এক কৃষক বলেন, এভাবে কৃষকের ফসল নষ্ট করা খুবই দুঃখজনক। কৃষক সারাবছর পরিশ্রম করে। শত্রুতার জেরে এমন ঘটনা ঘটলে কৃষকের মনোবল ভেঙে যায়।
আরেক কৃষক জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জমি নিয়ে দ্বন্দ্ব থাকলেও ফসল ধ্বংস করা কোনোভাবে ন্যায্য নয়।
লুৎফর মোল্লা বর্তমানে ন্যায়বিচারের প্রত্যাশায় থানার দারস্থ হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: 









