
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাধারণ জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাগেরহাট-১ আসনের মাওলানা অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক শেখ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মনিরুজ্জামান গাজী ও সেক্রেটারি মো. নান্না।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান পিকলু।
আজাদ খান, চিতলমারী বাগেরহাট : 









