০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনসেবাই আমার রাজনীতি – মোল্লা মুজিবর রহমান শামীম

জনসেবাই আমার রাজনীতি –  এই অঙ্গীকার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-১  আসনের সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম বলেছেন, আমি ব্যবসায়ী মানুষ, চাইলে নিজ জীবনে স্বচ্ছলভাবে চলতে পারতাম। কিন্তু জনগণের কল্যাণে নিজেকে নিবেদন করতেই রাজনীতিতে এসেছি। দায়িত্বে থাকাকালীন সময়ে সর্বদা জনগণের পাশে থেকেছি- চিতলমারীতে এমন একজনও নেই, যে বলতে পারবে আমি তার ক্ষতি করেছি।

‎শনিবার (৮ নভেম্বর) বিকেল তিনটায় চিতলমারী উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া বাজার ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মোল্লা মুজিবর রহমান শামীম আরও বলেন, হাতপাখা হলো শান্তির প্রতীক। আমরা এই প্রতীকের মাধ্যমে সমাজে ন্যায়, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের আদর্শে পরিচালিত সমাজ গঠনে আমাদের লক্ষ্য।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মাওলানা মুফতি মফিজুল ইসলাম।

‎এ সময় ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

জনসেবাই আমার রাজনীতি – মোল্লা মুজিবর রহমান শামীম

Update Time : ০২:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫