০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন নাদওয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে লোহাগড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আন নাদওয়াহ ফাউন্ডেশন। আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) নড়াইল জেলার লোহাগড়া থানার ধলইতলা গ্রামে আন নাদওয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

কনকনে শীতে যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক তখনই মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ গ্রহণ করে আন নাদওয়াহ ফাউন্ডেশন। কম্বল বিতরণ কর্মসূচিতে আন নাদওয়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজী আনিসুজ্জামান আরজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ— সৈয়দ এ কে এম আলী আহসান, বশির আহমেদ, রিপন আলম, কামাল হোসেন, সৈয়দ শাহীন, রাসেল আহমেদ অরেঞ্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কম্বল বিতরণকালে বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও সমাজের বিত্তবানদের এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, আন নাদওয়াহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, কর্মসংস্থানের ব্যবস্থা এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবিক মূল্যবোধকে ধারণ করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই সংগঠনটির মূল লক্ষ্য

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

আন নাদওয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে লোহাগড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Update Time : ০৮:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫