
গত ২৫ এ জানুয়ারী , পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাধীন সাবেক এমপি মহিউদ্দীন মহারাজের বাড়িতে সন্ত্রাসী হামলা করে দুর্বৃত্তরা । এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সারাদেশের ন্যায় পিরোজপুর-২ এর সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজের ভান্ডারিয়াস্থ বাসভবনে বি.এন.পি, জামাত, এন.সি.পি ও জাতীয় পার্টি জেপির নেতাকর্মীরা হামলাও লুটপাট করে তাকে খুঁজে না পেয়ে, অগ্নিসংযোগ করে বাড়িটি পুড়িয়ে দেয়া হয়। এর পর প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে থাকে। গত ২৫ জানুয়ারী সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের নির্দেশে কেয়ারটেকার রাখার জন্য একটি রুম সংস্কারের জন্য তার ম্যানেজার ফরিদ উদ্দিন লেবার-মিস্ত্রী নিয়ে সংস্কার কাজ শুরু করেন। এ সময় ভান্ডারিয়া পৌর বি.এন.পির নেতৃত্বে এক দল সন্ত্রাসী এসে মব সৃষ্টি করে লেবার-মিস্ত্রীদের মারধর করে তাড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিক্রিয়া জানতে আত্মগোপনে থাকা এম.পি মহিউদ্দীন মহারাজের সাথে যোগাযোগের চেষ্টা কার হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তার ম্যানেজার ফরিদ উদ্দিন সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন।
নিজস্ব প্রতিবেদক : 








