০১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‎কামরাঙ্গীরচরে গরম পানি ঢেলে নারীর প্রাণনাশের চেষ্টা!

‎ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকার নবীনগর ১ নম্বর গলিতে সংঘটিত হয়েছে নৃশংস এক ঘটনা।

‎ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকার নবীনগর ১ নম্বর গলিতে সংঘটিত হয়েছে নৃশংস এক ঘটনা। মোছাঃ কুলছুম বেগম (৩০) নামের এক নারীকে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে পাশের রুমে থাকা দম্পতি—ফারজানা ও তার স্বামী সালাউদ্দিন। শুধু তাই নয়, প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলার পর তাকে বেধড়ক মারধরও করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

‎ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী ও আসামিরা একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে থাকেন এবং রান্নাঘর ও ওয়াশরুম যৌথভাবে ব্যবহার করতেন। এ নিয়ে পূর্ব থেকেই তাদের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ ছিল।

‎ঘটনার দিন (২৭ আগস্ট ২০২৫) সকাল ৬টার দিকে রান্নাঘরে ফারজানার সঙ্গে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে ফারজানা কুলছুম বেগমকে চড়-থাপ্পড় দেয়। পরে ফারজানার স্বামী সালাউদ্দিন হত্যার উদ্দেশ্যে তাদের রান্না করা ফুটন্ত গরম পানি ভুক্তভোগীর শরীরে নিক্ষেপ করে। এতে তার গলা থেকে পুরো শরীর ঝলসে যায় ও মারাত্মক দগ্ধ হন। এরপরও থেমে থাকেনি নির্যাতনকারীরা; তারা রুমে গিয়ে চুলের মুঠি ধরে টেনে বের করে জুতা দিয়ে বেধড়ক মারধর করে।

‎দগ্ধ অবস্থায় কুলছুম বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার শরীরের বেশিরভাগ অংশে মারাত্মক দগ্ধের চিহ্ন পান। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগী জানিয়েছেন, তার কাছে সম্পূর্ণ চিকিৎসা নথি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে আসামিপক্ষ প্রভাব খাটিয়ে ভুক্তভোগী পরিবারকে জোরপূর্বক আপোষে বাধ্য করার চেষ্টা করছে। এমনকি সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিপক্ষের লোকেরা তাদের ওপরও চড়াও হয় ও হুমকি প্রদান করে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

‎ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

‎কামরাঙ্গীরচরে গরম পানি ঢেলে নারীর প্রাণনাশের চেষ্টা!

Update Time : ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫