০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বইয়ের ঘ্রাণে মুখর আড়ুয়াবর্ণী চর পূর্বপাড়া ইবতেদায়ী মাদ্রাসা

বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণী চর পূর্বপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনগুলোতেই হাতে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য।

রবিবার (৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

‎বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. বোরহান উদ্দিন খান (এম.এ, ডাবল), জেনারেল শিক্ষক মো. সাইদুর রহমান, ইবতেদায়ী ক্বারী মাওলানা মো. নাজমুল হোসেন এবং ইংরেজি শিক্ষক মো. শফিউল আযম।

এ সময় উপস্থিত স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ মাদ্রাসার শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, আন্তরিক পাঠদান ও সাম্প্রতিক বার্ষিক পরীক্ষার সন্তোষজনক ফলাফলের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং মাদ্রাসার সার্বিক অগ্রগতিতে আশাবাদ ব্যক্ত করেন।

‎নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আরও মনোযোগী হয়ে পড়াশোনায় এগিয়ে যাবে- এমন প্রত্যাশার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

নতুন বইয়ের ঘ্রাণে মুখর আড়ুয়াবর্ণী চর পূর্বপাড়া ইবতেদায়ী মাদ্রাসা

Update Time : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬