০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
”আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার: এলাকায় চাঞ্চল্য”

পৃথক মামলায় হাতীবান্ধায় গ্রেপ্তার হলেন ইউনিয়ন আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা

পৃথক মামলায় হাতীবান্ধায় গ্রেপ্তার হলেন ইউনিয়ন আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা; ছবি- নুরুল ফেরদৌস।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পরে সোমবার (২১ এপ্রিল) দুপুরে লালমনিরহাট আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন এবং ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইবনে ওহাব মুরাদ।

থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের একটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলায় ইবনে ওহাব মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, গত বছরের ১৮ জুলাই স্থানীয় সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় হাফিজুল্লাহ টাইফুনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুটি পৃথক মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বাংলাদেশ সকাল/ ইস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

”আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার: এলাকায় চাঞ্চল্য”

পৃথক মামলায় হাতীবান্ধায় গ্রেপ্তার হলেন ইউনিয়ন আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা

Update Time : ০১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫