০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃদ্ধ বাদশা মিয়া-জীবনের ভারে ক্লান্ত, আজও আশ্রয়হীন ও অসহায় ‎

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের শ্যাম পাড়ার প্রবীণ মো. বাদশা মিয়া শেখ এখন মানবেতর জীবনযাপন করছেন। বয়স হয়েছে প্রায় ৭৫ বছর। মৃত আজিজ শেখের এই ছেলে এখন ঘরহীন ও উপার্জনহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

‎স্থানীয়রা জানান, বাদশা মিয়া একসময় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই ঘরটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। বর্তমানে তিনি কোনো স্থায়ী আশ্রয় ছাড়াই জীবন যাপন করছেন।

বাদশা মিয়া বলেন, আমার কোনো ঘর নাই, চলার মতো উপার্জন নাই। মানবেতর জীবন কাটাই। কেউ খোঁজ নেয় না।

দীর্ঘদিন  ধরে অসুস্থতা ও দারিদ্র্যের সঙ্গে লড়ছেন এই প্রবীণ মানুষটি। স্থানীয় সমাজসেবক ও এলাকাবাসী প্রশাসনের কাছে বাদশা মিয়ার পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

‎মানবিক আবেদন জানিয়ে বাদশা মিয়া বলেন, সরকার যদি একটা ঘর দিত, বাকি জীবনটা অন্তত শান্তিতে কাটাইতাম।

এ বিষয়ে চরবানিয়ারি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত এই অসহায় প্রবীণের পাশে দাঁড়াবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

বৃদ্ধ বাদশা মিয়া-জীবনের ভারে ক্লান্ত, আজও আশ্রয়হীন ও অসহায় ‎

Update Time : ০৬:০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫