০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
”বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু”

বৃষ্টির মাঝেই কৃষিকাজ, বজ্রপাতে প্রাণ গেল যুবকের

বৃষ্টির মাঝেই কৃষিকাজ, বজ্রপাতে প্রাণ গেল যুবকের; ছবি-আজমল হোসেন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামের এক যুবক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে মরিচ ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কামাল শেখ খালকুলা গ্রামের সাইদ শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল শিকদার জানান, কামাল শেখ তার বাবা ও ভাগ্নেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা দৌড়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথে বজ্রপাত হলে কামাল শেখ ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় তার সঙ্গে থাকা রাজু নামের আরেক যুবক অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশ সকাল/ ইস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

”বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু”

বৃষ্টির মাঝেই কৃষিকাজ, বজ্রপাতে প্রাণ গেল যুবকের

Update Time : ০১:১৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫