০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ট্রেনের নিচে প্রাণ গেল সাহিদার!

”মধ্য গড্ডিমারীতে ট্র্যাজেডি, লাশ ফিরল বাড়িতে নিথর হয়ে”

ট্রেন আসছে টেরও পাননি সাহিদা—রেললাইনের পাশেই থেমে গেল তার পথচলা;ছবি- নুরুল ফেরদাউস।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ট্র্যাজেডি।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে সাহিদা বেগম (৪৫) নামের এক নারী ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান। নিহত সাহিদা বেগম উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার ফজল হকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন লালমনিরহাটের দিকে যাচ্ছিল। সেই সময় সাহিদা বেগম রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। মুহূর্তের অসাবধানতায় ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সাহিদার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবি জানান, “আমরা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে জিআরপি থানা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

ট্রেনের নিচে প্রাণ গেল সাহিদার!

”মধ্য গড্ডিমারীতে ট্র্যাজেডি, লাশ ফিরল বাড়িতে নিথর হয়ে”

Update Time : ১০:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫