০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে রাইট টক বাংলাদেশ

সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল রাত ১১টায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় রাস্তার পাশে ঘুমিয়ে থাকা দুস্থ হতদরিদ্রদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ।

বিতরণকালে উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশ এর কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান মেহেদী, সদস্য রাহাত মিয়া, ইব্রাহীমসহ অনেকে।

এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন তাওহীদ বলেন, মানুষ মানুষের জন্য। তাই মানবসেবার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য রাইট টক বাংলাদেশ এর এই উপহার। প্রতিবছর কনকনে শীতের সময় সংস্থার পক্ষ থেকে এই কার্যক্রম গ্রহণ করা হয়। রাইট টক বাংলাদেশ এর সকল সদস্যরা নিজেদের অর্থায়নে এভাবে মহৎ ও মানবিক কাজকর্ম করে যাচ্ছে। আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করার পাশাপাশি সুন্দর একটি দেশ ও সমাজ সকলে মিলেই গড়তে চাই।

এদিকে, শনিবার সকালে রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীতবস্র বিতরণ করেন সংগঠনটির সদস্য মাহবুব রাসেল ও আব্দুল আল মামুনসহ একটি টিম। সেখানে প্রতিবন্ধী, বিধবা নারী ও পথশিশুদের এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে রাইট টক বাংলাদেশ

Update Time : ১১:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬