১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বেকার তরুণদের জন্য শিল্পকারখানা গড়ার অঙ্গীকার মোল্লা মুজিবুর রহমান শামীমের

আমি আপনাদের সেবা করতে এসেছি, ক্ষমতায় যেতে নয়- মোল্লা মুজিবুর রহমান শামীম

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫নং সদর ইউনিয়নের বারাশিয়া বাজারে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীম।

‎শামীম তাঁর বক্তব্যে বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো মানুষের ক্ষতি করিনি, কারও হক নষ্ট করিনি। বিদেশে বসে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু আপনারাই সাক্ষী-আমি সব সময় জনগণের পাশে ছিলাম।

‎তিনি আরও বলেন, আমি একজন ব্যবসায়ী। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। চরমোনাই পীর সাহেব একজন ভালো মানুষ-তাঁর আদর্শেই আমি অনুপ্রাণিত। আমি ‘হাতপাখা’ মার্কায় ভোট চাই, যেন সংসদে গিয়ে আপনাদের সেবা করতে পারি।

‎বেকারত্ব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে শামীম বলেন, আমি নির্বাচিত হলে এ অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলা হবে। আমাদের তরুণদের চাকরির জন্য অন্য জেলায় যেতে হবে না। স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি হবে।

‎গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী। তিনি বলেন, আমরা একজন সৎ ও জনবান্ধব প্রার্থী পেয়েছি। ইনশাআল্লাহ আমরা সবাই একযোগে কাজ করে তাঁকে বিপুল ভোটে জয়ী করব।

‎অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ইসলামি যুব আন্দোলনের সভাপতি ডা. মো. নাজমূল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। শাহদাত শেখ, মাওলানা সুলতান মাহমুদ খান, মুফতি রহমাতুল্লাহ জামি, হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খানসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ চিতলমারী ৫নং সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. সাইফুর রহমান (লিপু) শিকদার, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক মো. টুটুল মল্লিক।

সর্বিক সহযোগিতায় ছিলেন মো. জিহাদুল ইসলাম শেখ, মো. রাকিব শেখ, মো. জাহাঙ্গীর আলম মুন্সী ও মো. ওবায়দুর রহমান কাবুল হাওলাদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

বেকার তরুণদের জন্য শিল্পকারখানা গড়ার অঙ্গীকার মোল্লা মুজিবুর রহমান শামীমের

আমি আপনাদের সেবা করতে এসেছি, ক্ষমতায় যেতে নয়- মোল্লা মুজিবুর রহমান শামীম

Update Time : ০৭:১৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫