০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‎গুয়ারেখায় পূজা-মণ্ডপ পরিদর্শনে মাসুম বিল্লাহ বাবু

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিভিন্ন পূজা-মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সাবেক তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মোঃ মাসুম বিল্লাহ্ বাবু।

সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এ মূলনীতিকে আমরা সর্বাত্মকভাবে কার্যকর করবো। কেউ দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে।

পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ দেন।

‎মাসুম বিল্লাহ বাবু আরও বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দুসহ সব ধর্মের মানুষ বরাবরই সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছে। পূজার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। যেকোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।

বিজয়া দশমীর মাধ্যমে বৃহস্পতিবার শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত রোববার দেবীর পূজা শুরু হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

‎গুয়ারেখায় পূজা-মণ্ডপ পরিদর্শনে মাসুম বিল্লাহ বাবু

Update Time : ০৬:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫