০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিতলমারী বাজারে নির্বাচনের তফশীল ঘোষণায় প্রাণ ফিরে পেল ব্যবসায়ী সমাজ

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফশীল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

শনিবার ৮ নভেম্বর রাত ৮টায় চিতলমারী বাজারের একটি অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই তফশীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু।

তফশীল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বর্তমান আহবায়ক মোঃ সোয়েব হোসেন গাজী, যুগ্ম আহবায়করাসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও বিপুল সংখ্যক বাজার ব্যবসায়ী।

‎প্রধান নির্বাচন কমিশনার শেখ শাহাদাৎ হোসেন বুলু তফশীল পাঠ করে জানান- আগামী ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি, ১২ নভেম্বর জমা, ১৫ নভেম্বর যাচাই-বাছাই, ১৬ নভেম্বর প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ, এবং ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

‎ইতিমধ্যে ব্যবসায়ীদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ৭০৮ জন। এবারের নির্বাচনে ৫টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

‎এ তফশীল ঘোষণার মধ্য দিয়ে চিতলমারী বাজারজুড়ে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন।

বর্তমান আহবায়ক মোঃ সোয়েব হোসেন গাজী বলেন, চিতলমারী বাজারের ব্যবসায়ীরা সবসময় ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল। এই নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। আমরা চাই এই কমিটি বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখুক। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই নির্বাচনের প্রতি আগ্রহ ও সহযোগিতার জন্য।‎

তফশীল ঘোষণার পর ব্যবসায়ীদের মধ্যে আনন্দ ও প্রত্যাশার সঞ্চার হয়েছে। অনেকেই আশা করছেন, আসন্ন এই নির্বাচন বাজার ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিবেশকে আরও শক্তিশালী ও উন্নত করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ও জামায়াতে ইসলামী নিজ নিজ অবস্থানে অনড়, ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে শক্ত অবস্থানে

চিতলমারী বাজারে নির্বাচনের তফশীল ঘোষণায় প্রাণ ফিরে পেল ব্যবসায়ী সমাজ

Update Time : ০১:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫